প্রথমদিনেই সাড়া ফেলেছে ইটিএফ ট্রেন্ডিংয়ে বিটকয়েন বিনিয়োগ

১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:৩০  

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। ফলে প্রথাগত নিয়মে বিটকয়েনে বিনিয়োগ করতে পারছেন ব্যবসায়ীরা। অনুমোদনের প্রথম দিনই ৪৬০ কোটি ডলার লেনদেন হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্স।

ক্রিপ্টোকারেন্সির অনুমোদনকে এ খাতের যুগান্তকারী ঘটনা হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলধারার অধিকাংশ বিনিয়োগকারী ও ব্যবসায়ীর জন্য বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি এখনো ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকি কমাতে ইটিএফ কার্যকর ভূমিকা রাখছে।

অনুমোদনের পর ব্ল্যাকরকের আইশেয়ার বিটকয়েন ট্রাস্ট, গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্ট এবং এআরকে ২১ শেয়ার বিটকয়েন ইটিএফসহ ১১টি স্পট বিটকয়েন ইটিএফ লেনদেন শুরু করে। এতে শেয়ারবাজারে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।

ডিবিটেক/বিএমটি